বিশ্বের অনেক শহরের মতো ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে।
শনিবার (৯ মে) সকাল সোয়া ৯টার দিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৫ম অবস্থানে আছে এবং স্কোর ১৫১। বায়ুমানের এই স্কোর অস্বাস্থ্যকর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্কোর পরিবর্তনও হতে পারে।
এদিকে, তালিকার শীর্ষে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার স্কোর ১৮৯। বায়ুমানের এই স্কোর অস্বাস্থ্যকর। শহরটিতে দূষণের মাত্রা অনেক বেশি।
তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৭৯।
তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর ১৬৩। শহরটির বায়ুমানের স্কোর অস্বাস্থ্যকর হলেও অন্যান্য সময়ের তুলনায় দূষণের মাত্রা কম রয়েছে। ১৫৩ স্কোর নিয়ে বিশকেক শহরটি চতুর্থ অবস্থানে রয়েছে।
আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
/মহু