সংসদে হামের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়নি : রুহিন হোসেন প্রিন্স

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল অপ্রয়োজনীয় হাস্যরসে সময় নষ্ট করলেও হামে শিশুমৃত্যুর মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে

2026-05-09T23:19:06+00:00
2026-05-09T23:19:06+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
সংসদে হামের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়নি : রুহিন হোসেন প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:১৯ পিএম 
ছবি : সময়ের আলো
জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল অপ্রয়োজনীয় হাস্যরসে সময় নষ্ট করলেও হামে শিশুমৃত্যুর মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। 

শনিবার (৯ মে) রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে আক্রান্ত শিশুদের মৃত্যু রোধে ব্যর্থতার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। হাম ও এর উপসর্গ নিয়ে তিন শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টাসহ দায়ীদের শাস্তির দাবিতে সিপিবির পল্টন শাখা এই সমাবেশের আয়োজন করে।

রুহিন হোসেন প্রিন্স বলেন, 'হামে আক্রান্ত অনেক শিশু পর্যাপ্ত আইসিইউ সাপোর্ট না পেয়ে মারা গেছে। সরকার পরিকল্পিত উদ্যোগ নিলে এই প্রাণহানি এড়ানো যেত। টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করলেও ইউনূস সরকারের অবহেলায় আজ এই বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে।' 

তিনি হামের প্রকোপ মোকাবিলায় রাষ্ট্রীয় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

দেশের স্বাস্থ্যখাতের দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে প্রতিবছর লাখ লাখ মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছেন। স্বাস্থ্যসেবা বেসরকারীকরণের ফলে মানহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ভিড় বাড়লেও সাধারণ মানুষের স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। চিকিৎসার নামে এই বাণিজ্যিক সিন্ডিকেট কঠোরভাবে নিষিদ্ধ করার আহ্বান জানান তিনি। 

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির ঢাকা মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য ত্রিদিব সাহা, পল্টন থানার সভাপতি মুর্শিকুল ইসলাম এবং হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত। 

বক্তারা অবিলম্বে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দরিদ্র মানুষের জন্য মানসম্মত সরকারি চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সংসদ  হাম  জনগুরুত্বপূর্ণ  রুহিন হোসেন প্রিন্স 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: