মা দিবসে আবেগঘন বার্তা অপু বিশ্বাসের

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

বিশ্ব মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। মাতৃত্বকে জীবনের সবচেয়ে পবিত্র ও সত্যনিষ্ঠ অধ্যায়

2026-05-10T13:04:39+00:00
2026-05-10T13:04:39+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
মা দিবসে আবেগঘন বার্তা অপু বিশ্বাসের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১:০৪ পিএম 
অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
বিশ্ব মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। মাতৃত্বকে জীবনের সবচেয়ে পবিত্র ও সত্যনিষ্ঠ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

রোববার (১০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস লেখেন, ‘মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততা ও সত্যের ওপর দাঁড়িয়ে থাকে; কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।’
আরও পড়ুন

তার এই মন্তব্য প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকেই পোস্টের মন্তব্য ঘরে মা ও সন্তানের সম্পর্ক নিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। দিনটি উপলক্ষে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে থাকেন।

মা দিবস ঘিরে অপু বিশ্বাসের এই বার্তায় মাতৃত্বের আবেগ, দায়িত্ববোধ ও আত্মত্যাগের বিষয়টি উঠে এসেছে। তিনি সরাসরি না বললেও তার বক্তব্যে জীবনের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন দেখছেন অনেকে।

সমাজে মা শুধু একটি সম্পর্কের নাম নয় বরং সন্তানের জীবনের প্রথম আশ্রয় ও প্রথম শিক্ষকের ভূমিকায় থাকেন। একজন সন্তানের বেড়ে ওঠা, মূল্যবোধ গঠন ও জীবনের ভিত্তি তৈরিতে মায়ের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন বিশেষজ্ঞরা।

এএডি/


  বিষয়:   মা  দিবস  বার্তা  অপু বিশ্বাস  ফেসবুক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: