মিলিকে বাইরে রেখে থাই ম্যাচের প্রস্তুতি

ক্রীড়া প্রতিবেদক

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নিজেদের প্রস্তুত করতে থাইল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী ২১ মে ভারতের গোয়ার উদ্দেশে

2026-05-11T05:46:37+00:00
2026-05-11T05:46:37+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
মিলিকে বাইরে রেখে থাই ম্যাচের প্রস্তুতি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:৪৬ এএম 
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য নিজেদের প্রস্তুত করতে থাইল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী ২১ মে ভারতের গোয়ার উদ্দেশে ব্যাংকক ছাড়ার আগে ট্রেনিং কার্যক্রম চলবে। 

সেই সঙ্গে প্রস্তুতিমূলক ম্যাচে অংশ নেবে আফঈদা, মারিয়া, মনিকা। ব্যাংককে পৌঁছার পর টানা অনুশীলন চলছে। গতকালও তৃতীয় দিনের সম্পন্ন করেছে পিটার বাটলারের শিষ্যরা। আজ প্রথম প্রস্তুতি ম্যাচ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ডের প্রথম সারির ক্লাব কাসেম বুন্দিত্তে। 

থাইল্যান্ডে মেয়েরা পূর্ণ ট্রেনিংয়ের পাশাপাশি ইনজুরিমুক্ত রয়েছে। তৃতীয় দিনের ট্রেনিং শেষে দলের গোলরক্ষক কোচ গণমাধ্যমকে মাসুদ আহদেদ উজ্জ্বল জানান, সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। কোনো ইনজুরির সমস্যা নেই। মেয়েরা ভালো ট্রেনিং করছে। 

আজকে (গতকাল) তৃতীয় দিনের যে ট্রেনিং সেশনটা গিয়েছে। এখানে আমরা ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের যে কমিউনিকেশন এটা নিয়ে কাজ করেছি বেশি। ওদের ইন অ্যান্ড আউট অফ পজিশনে শেপে আনার জন্য একজনের সঙ্গে আরেকজনের যে কমিউনিকেশন দরকার, এটা নিয়ে হেড কোচ বেশি কাজ করেছে। 

পাশাপাশি আমরা ফিনিশিং ড্রিল করেছি কিছু। আগামীকালকে (আজ) আমরা একটা ম্যাচ খেলতে যাচ্ছি স্থানীয় ক্লাব কাসেম বুন্দিত্তের সঙ্গে। আশাকরি মেয়েরা ভালো পারফর্ম করবে।’

সাফে এবার হ্যাটট্রিক মিশন বাংলাদেশের। ২০২২ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘরে ফিরেছে মেয়েরা। এবার হ্যাটট্রিক ট্রফিতে চোখ বাটলার শিষ্যদের। তবে ট্রফি জয়ের আগে নিজেদের প্রস্তুতিটা বেশ জরুরি। একই সঙ্গে প্রস্তুতি ম্যাচও। যা তাদের টুর্নামেন্টে বাড়তি সুবিধা দেবে। 

এ ব্যাপারে মাসুদ আহমেদ বলেন, এই ম্যাচগুলো তো আমাদের জন্য খুবই সহায়ক। আমরা যে স্টাইলে ফুটবলটা খেলতে চাচ্ছি, আমরা নতুন কিছু প্লেয়ার ইনক্লুড করেছি দলে, তাদের দেখার একটা সুযোগ হচ্ছে। 

তারা কে কী খেলে তাদের রোলস-রেসপন্সিবিলিটি আসলে কতটুকু পালন করতে পারে। তাদের দায়িত্বগুলো তারা সঠিকভাবে কতটুকু পালন করতে পারে বা না পারে- এগুলো দেখার জন্যই আমাদের এই ম্যাচগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেটা সাফ-এর সময় আমাদের কাজে দেবে।’

দলের প্রধান গোলরক্ষক মিলি আক্তার কিছুটা অসুস্থ ছিল। ওই অবস্থাতেই সে দলের সঙ্গে আছেন। মিলির সবশেষ অবস্থা জানিয়ে গোলরক্ষক কোচ বলেন, ‘মিলির হাতে তিনটি স্টিচ (সেলাই) ছিল। আলহামদুলিল্লাহ শুকিয়ে গিয়েছে। মিলির ফিজিক্যাল ফিটনেস নিয়ে আমি কাজ করছি নিয়মিতই। 

ইনজুরির পর থেকে ওকে নিয়ে কাজ করছি। ওকে নিয়ে হয়তো বল ওয়ার্ক করতে পারছি না, বল ওয়ার্ক করতে আমার হয়তো আরও দুই-তিন দিন সময় লাগবে। আগামীকালকে (আজ) আমরা যে ম্যাচ খেলব, ম্যাচে আমরা স্বপ্না এবং রূপনাকে খেলানোর চিন্তাভাবনা করছি। মিলিকে নেক্সট ম্যাচ থেকে ট্রাই করব ইনশাআল্লাহ।’

/এসএকে


  বিষয়:   চ্যাম্পিয়নশিপ  থাইল্যান্ড  বাংলাদেশ  ফুটবল 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: