যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা অপসারণের কাজ শুরু

2026-05-11T08:46:01+00:00
2026-05-11T08:46:01+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৮:৪৬ এএম   (ভিজিট : ৮১)
সংগৃহীত ছবি
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা অপসারণের কাজ শুরু করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

এ কারণে সোমবার (১১ মে) সকাল থেকে কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের স্বার্থে সোমবার শুভাঢ্যা জোনাল অফিসের অধীন ঝিলমিল-১ উপকেন্দ্রের হাবিবনগর ফিডারের আওতাধীন হাবিবনগর, শুভাঢ্যা উত্তরপাড়া, বেগুনবাড়ী (আংশিক), দারুসসালাম, চানমিয়া মসজিদ এলাকা, দেওয়ানবাড়ী এলাকা, নোমানিয়া মাদ্রাসা এলাকা, ইকবাল নগর ও গোলামবাজার মহিলা মাদ্রাসা এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
আরও পড়ুন

বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে- জলিলের মোড়, মেহেরচন্ডি পূর্বপাড়া, খন্দকার মসজিদ, জিয়া স্কুল, বুধপাড়া, গণির ঢালান ও মোহনপুর চকপাড়া এলাকায় বিদ্যুৎ থাকবে না।

নেসকোর পক্ষ থেকে বলা হয়েছে, সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের সহযোগিতা কামনা করা হচ্ছে। একই সঙ্গে কাজ শেষ হলে দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়েছে।

এএডি/


  বিষয়:   বিদ্যুৎ  নেসকো  রাজশাহী  জরুরি 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: