বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে উচ্চশিক্ষার পরিধি আরও বিস্তৃত করতে নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি

2026-05-11T12:34:36+00:00
2026-05-11T12:34:36+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
বেশ কিছু নতুন বিশ্ববিদ্যালয় আসার পথে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৩৪ পিএম 
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সংগৃহীত ছবি
বাংলাদেশে উচ্চশিক্ষার পরিধি আরও বিস্তৃত করতে নতুন কয়েকটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি বলেন, দেশে বর্তমানে ১১৬টি বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করছে এবং এর সঙ্গে আরও কয়েকটি নতুন বিশ্ববিদ্যালয় যুক্ত হতে যাচ্ছে।

সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত পাকিস্তান-বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর ও এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৫৭টি প্রতিষ্ঠান ভালো মানের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও জ্ঞান বিনিময়ের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সরকার। বিশেষ করে পাকিস্তানের সঙ্গে শিক্ষা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন

তিনি জানান, পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করা হবে। বাংলাদেশি শিক্ষার্থীদের সেখানে উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করছে সরকার। পাকিস্তানের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বেশ উন্নত উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের সহযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সুযোগ পাবে।

এহছানুল হক মিলন আরও বলেন, কিছু ক্ষেত্রে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগও থাকছে। বিশেষ করে ‘আল্লামা ইকবাল স্কলারশিপ’ কর্মসূচিকে সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার বলেন, ঢাকার পর আগামী ১০ দিনের মধ্যে রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রামেও পাকিস্তান-বাংলাদেশ এডুকেশন এক্সপো আয়োজন করা হবে। এর মাধ্যমে দুই দেশের শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়াতে সহযোগিতা করতে আগ্রহী।

এএডি/


  বিষয়:   বিশ্ববিদ্যালয়  শিক্ষামন্ত্রী  দেশ  উচ্চশিক্ষা  সুযোগ  সোমবার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: