হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ফের রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে লেবানন সীমান্তে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন

2026-05-11T12:44:36+00:00
2026-05-11T12:44:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৪৪ পিএম 
নিহত ইসরায়েলি সেনা আলেকজান্ডার গ্লোভানিওভ। ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ফের রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে লেবানন সীমান্তে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, লেবানন সীমান্তবর্তী এলাকায় টহল ও অভিযান চলাকালে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন হামলায় একজন মাস্টার সার্জেন্ট নিহত হন।

নিহত সেনার নাম মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার গ্লোভানিওভ (বয়স ৪৭) বলে জানানো হয়েছে। তিনি সামরিক পরিবহন ও প্রযুক্তি সহায়তা ইউনিটের অধীনে ৬৯২৪তম ট্রান্সপোর্ট ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তিনি একটি ট্যাংকবাহী যান পরিচালনার দায়িত্বে ছিলেন।

প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, হিজবুল্লাহ একটি ফাইবার-অপটিক প্রযুক্তির ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সীমান্তের ভেতরে হামলা চালায়। ড্রোনটি সীমান্তবর্তী একটি চৌকির কাছে সেনাবাহিনীর ট্যাংকবাহী যানটিকে সরাসরি আঘাত করে।
আরও পড়ুন

হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইসরায়েলি বাহিনী জানায়, ঘটনার পর সেনার পরিবারকে অবহিত করা হয়েছে।

ইসরায়েলি আর্মি রেডিওর বরাতে জানা যায়, ড্রোনটি আগেভাগে শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় সেনারা কোনও সতর্ক সংকেত পাননি। এতে হামলার সময় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা সম্ভব হয়নি।

চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনাকে বড় ধরনের নিরাপত্তা ব্যর্থতা হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকেরা। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও সীমান্তে এমন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করা হচ্ছে।

এর আগে থেকে লেবানন সীমান্তে সংঘাত অব্যাহত রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, চলমান উত্তেজনায় হাজার হাজার মানুষ হতাহত এবং ব্যাপকভাবে বাস্তুচ্যুত হয়েছে।

এএডি/


  বিষয়:   হিজবুল্লাহ  ড্রোন  হামলা  ইসরায়েল  সেনা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: