জামিন পেলেন সাংবাদিক দম্পতি শাকিল-রুপা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা হাইকোর্ট থেকে আংশিক জামিন পেয়েছেন। তবে সব মামলায় জামিন

2026-05-11T13:58:08+00:00
2026-05-11T13:58:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
জামিন পেলেন সাংবাদিক দম্পতি শাকিল-রুপা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ১:৫৮ পিএম 
শাকিল আহমেদ ও ফারজানা রুপা। সংগৃহীত ছবি
জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত একাধিক মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা হাইকোর্ট থেকে আংশিক জামিন পেয়েছেন। তবে সব মামলায় জামিন না হওয়ায় তাদের কারামুক্তি এখনই সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালত ফারজানা রুপাকে ছয়টি মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় জামিন মঞ্জুর করেন। তবে একটি করে মামলায় তাদের জামিন না দিয়ে রুল জারি করা হয়েছে।

আইনজীবীদের মতে, যেহেতু সব মামলায় জামিন পাওয়া যায়নি, তাই তারা আপাতত কারাগারেই থাকবেন। আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
আরও পড়ুন

এর আগে জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট একাধিক হত্যা মামলাসহ মোট সাতটি মামলায় তাদের জামিন আবেদনের শুনানি শেষ হয় এবং আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

শুনানির সময় রাষ্ট্রপক্ষ সময় চাইলে আদালত পরবর্তী দিন পর্যন্ত আদেশ স্থগিত রাখে। গত ২১ এপ্রিল সব মামলায় শুনানি শেষে আদালত আদেশের জন্য দিন ধার্য করেছিল।

ঘটনার পটভূমিতে জানা যায়, ২০২৪ সালের ৩১ আগস্ট রাজধানীর আদাবর থানায় দায়ের করা গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। এরপর ২১ আগস্ট বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরদিন উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের চার দিনের রিমান্ডে নেওয়া হয় এবং পরে রুবেল হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এএডি/


  বিষয়:   জামিন  সাংবাদিক  দম্পতি  শাকিব  রুপা 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: