বজ্রপাতে প্রাণ গেল কৃষাণীর

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলায় ধান আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতে পদ্মারানী (৫৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার

2026-05-11T18:28:32+00:00
2026-05-11T21:16:38+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বজ্রপাতে প্রাণ গেল কৃষাণীর
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:২৮ পিএম  আপডেট: ১১.০৫.২০২৬ ৯:১৬ পিএম
প্রতীকী ছবি
চাঁদপুরের কচুয়া উপজেলায় ধান আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতে পদ্মারানী (৫৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে নারায়ন (৩০)। 

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার ৯ নম্বর কড়াইয়া ইউনিয়নের বড় হায়াতপুর পাটোয়ারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত পদ্মারানী বড় হায়াতপুর পাটোয়ারী বাড়ির মৃত সুনীল চন্দ্র সরকারের স্ত্রী। স্থানীয়দের কাছে তিনি পরিশ্রমী ও শান্ত স্বভাবের নারী হিসেবে পরিচিত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের জমিতে শুকাতে দেওয়া ধান আনতে যান পদ্মারানী ও তার ছেলে নারায়ন। ধান গুছিয়ে নেওয়ার সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হয়। 

এরই মধ্যে বিকট শব্দে বজ্রপাত হলে মা-ছেলে দুজনই মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসনুবা মরিয়ম পদ্মারানীকে মৃত ঘোষণা করেন। আহত নারায়নের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, বজ্রপাতে নারীর মৃত্যুর ঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএকে


  বিষয়:   বজ্রপাতে প্রাণ গেলো কৃষাণীর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: