চিকিৎসকদের দুঃসাহসিক সিদ্ধান্ত বেঁচে গেলেন গৃহবধূ

চরফ্যাশন(ভোলা) সংবাদদাতা

সারাদেশ

একটোপিক প্রেগনেন্সিতে মৃত্যুপথযাত্রী মাকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে বাঁচিয়ে তুলেছেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিম। চরফ্যাশন ১০০ শয্যার হাসপাতালের ইতিহাসে

2026-10-26T18:23:30+00:00
2026-10-26T18:23:30+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
চিকিৎসকদের দুঃসাহসিক সিদ্ধান্ত বেঁচে গেলেন গৃহবধূ
চরফ্যাশন(ভোলা) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:২৩ পিএম 
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
একটোপিক প্রেগনেন্সিতে মৃত্যুপথযাত্রী মাকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে বাঁচিয়ে তুলেছেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিম। চরফ্যাশন ১০০ শয্যার হাসপাতালের ইতিহাসে এটা প্রথম ঘটনা।

রোববার (২৫ অক্টোবর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. কুলসুম আক্তার লাবনীর নেতৃত্বে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, ২৪ বছরের গৃহবধূ রিয়া আক্তার ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি বিরামহীন এবং অতিরিক্ত রক্তক্ষরণের মতো সমস্যায় পড়ে জীবন সংকটাপন্ন হয়ে পড়ে। রোববার সকালে মৃত্যুপথযাত্রী রিয়া আক্তারকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

ডা. কুলসুম আক্তার জানান, একটোপিক প্রেগন্যান্সি হলো-জরায়ুর বাহিরে টিউবের মধ্যে গর্ভধারণ । সময়ের সাথে সন্তান বড় হতে থাকবে এবং একসময় টিউব ফেটে মারাত্মক অভ্যন্তরীণ রক্তক্ষরণে মায়ের মৃত্যু হতে পারে। এমনই ঝুঁকিপূর্ণ গর্ভধারণের ফলে মৃত্যুর ঝুঁকিতে পড়া রিয়া আক্তার হাসপাতালে ভর্তি হন। রক্তশূন্যতায় তার শরীর সাদা হয়ে যায় এবং তার পালস পাওয়া যায়নি। 

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করা রিয়া আক্তারের জীবন বাঁচাতে বেশি সময় হাতে ছিল না। তাই স্বজনদের অনুমতি নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিম ঝুঁকিপূর্ণ অপারেশন শুরু করেন এবং সফল হয়েছেন বলেও জানান তিনি।

রিয়া আক্তারের বাবা বশির আহমেদ বলেছেন, আমার মেয়েকে এখান থেকে ঢাকা-বরিশাল পর্যন্ত নিয়ে যাওয়ার মতো অবস্থায় ও ছিল না । আমরা চিকিৎসকদের পরামর্শ মতো দ্রুত প্রয়োজনীয় ৬ ব্যাগ রক্তের যোগান দিয়েছি। চিকিৎসকরা কোনো টাকাপয়সা নেন নাই। আমার পরিবার চিকিৎসকসহ স্টাফ নার্সদের কাছে কৃতজ্ঞ।

চরফ্যাশন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন বলেন, এই প্রথম এমন একটি অপারেশন চরফ্যাশন হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা বাঁচানোর চেষ্টা করেছি৷ এবং সফল হয়েছি। বর্তমানে ওই গৃহবধূ আমাদের চিকিৎসাধীন আছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   একটোপিক প্রেগনেন্সি  মৃত্যুপথযাত্রী  সফল অস্ত্রোপচার  চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: