ডাকবাংলায় কেসিসির অভিযান, অবৈধ দোকানপাট উচ্ছেদ

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা নগরীকে যানজটমুক্ত ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের উপযোগী করতে আবারও কঠোর অবস্থানে নেমেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। নগরীর অন্যতম

2026-10-26T18:09:55+00:00
2026-10-26T18:09:55+00:00
 
  সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডাকবাংলায় কেসিসির অভিযান, অবৈধ দোকানপাট উচ্ছেদ
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:০৯ পিএম 
খুলনা ডাকবাংলায় কেসিসির উচ্ছেদ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ দোকানপাট। ছবি : সময়ের আলো
খুলনা নগরীকে যানজটমুক্ত ও সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের উপযোগী করতে আবারও কঠোর অবস্থানে নেমেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। নগরীর অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ডাকবাংলায় পরিচালিত হয়েছে এক জোরদার উচ্ছেদ অভিযান।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ঠিক ১২টায় কেসিসির উদ্যোগে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান। দীর্ঘদিন ধরে ডাকবাংলা এলাকার ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নিতে মাঠে নামে কেসিসির বিশেষ দল।

অভিযান চলাকালে স্থানীয় কিছু দোকানি ও ব্যবসায়ী উচ্ছেদে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং এলাকায় হট্টগোল সৃষ্টির চেষ্টা চালান। তবে কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাৎক্ষণিক শক্ত হস্তক্ষেপে অসন্তোষ প্রকাশকারী ব্যবসায়ীদের বাধা ভেস্তে যায়। দ্রুতই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে এবং ফুটপাত দখলমুক্তকরণ কাজ সম্পন্ন হয়।

অভিযান শেষে কেসিসির পক্ষ থেকে জানানো হয়, সাধারণ পথচারীদের ভোগান্তি কমাতে এবং নগরীর প্রধান প্রধান সড়কগুলোকে যানজটমুক্ত রাখতে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত ও সড়ক দখল করে কাউকে অবৈধ ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি প্রদান করা হয়।

সময়ের আলো/আতা
  বিষয়:   খুলনা  নগরী  যানজটমুক্ত  সাধারণ  মানুষ  কঠোর  খুলনা সিটি কর্পোরেশন  কেসিসি  নগরী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: