আজ আন্তর্জাতিক নার্স দিবস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আজ ১২ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে প্রতিবছরের মতো

2026-05-12T09:41:42+00:00
2026-05-12T09:41:42+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
আজ আন্তর্জাতিক নার্স দিবস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:৪১ এএম 
আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ছবি : সংগৃহীত
আজ ১২ মে বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও দিনটি উদযাপন করছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ।

এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন।’ স্বাস্থ্যখাতে নার্সদের ভূমিকা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করার আহ্বানই এবারের মূল বার্তা।

দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকায় বিভিন্ন সংগঠন ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস (এসএনএসআর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে র‌্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে। পরে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন

এছাড়া দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের। সভায় সভাপতিত্ব করবেন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব)-এর সভাপতি জাহানারা পারভীন।

বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে আন্তর্জাতিক নার্স দিবস পালন করে আসছে ন্যাব। সময়ের সঙ্গে এই আয়োজনের পরিধিও বেড়েছে। একসময় সীমিত পরিসরে রাজধানীকেন্দ্রিক অনুষ্ঠান হলেও এখন দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে দিবসটি নানা আয়োজনে উদযাপিত হচ্ছে।

স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে নার্সদের অবদান তুলে ধরতেই এবারের আয়োজনগুলোতে গুরুত্ব পাচ্ছে দক্ষতা উন্নয়ন, পেশাগত নিরাপত্তা ও কর্মপরিবেশের বিষয়গুলো।

এএডি/


  বিষয়:   আজ  আন্তর্জাতিক  নার্স  দিবস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: