ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

মিরপুর টেস্টে লড়াই জমিয়ে তুলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তের দায়িত্বশীল ইনিংসের পরও শেষ

2026-05-12T11:53:02+00:00
2026-05-12T11:53:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:৫৩ এএম 
শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস। ছবি : সংগৃহীত
মিরপুর টেস্টে লড়াই জমিয়ে তুলেও শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তের দায়িত্বশীল ইনিংসের পরও শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংস ৯ উইকেটে ২৪০ রানেই ঘোষণা করেছে স্বাগতিকরা। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৮ রান।

মঙ্গলবার (১২ মে) পঞ্চম দিনের শুরুতে বাংলাদেশের পরিকল্পনা ছিল লিড আরও বড় করা। তবে সকালের সেশনেই ব্যাটিং লাইনআপে ধস নামে। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস দ্রুত ফিরে গেলে চাপ বাড়ে দলের ওপর। একপ্রান্তে দৃঢ়তা দেখাচ্ছিলেন শান্ত। কিন্তু ব্যক্তিগত সেঞ্চুরির কাছাকাছি গিয়ে থামতে হয় তাকে।

নোমান আলীর বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হন বাংলাদেশ অধিনায়ক। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি। ১৫০ বল মোকাবিলা করে ৮৭ রান করা শান্তর বিদায়ের পরই মূলত ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস।
আরও পড়ুন

শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে বড় লক্ষ্য গড়ার সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। নবম উইকেটে তাসকিন আহমেদ আউট হওয়ার পর ইনিংস ঘোষণা করা হয়। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়ায় ২৬৭ রান।

এখন ম্যাচের ভাগ্য নির্ভর করছে শেষ দুই সেশনের লড়াইয়ের ওপর। আবহাওয়া সহায়ক থাকলে পাকিস্তান রান তাড়ায় নামবে আগ্রাসী মানসিকতা নিয়েই- এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন পাকিস্তানি ব্যাটার সালমান আগা। চতুর্থ দিনের খেলা শেষে তিনি বলেছিলেন, ২৫০ রানের আশেপাশে লক্ষ্য পেলে তারা জয়ের জন্য খেলবে।

এএডি/


  বিষয়:   ব্যাটিং  ধস  পাকিস্তান  বাংলাদেশ  ক্রিকেট  স্পোর্টস 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: