ঈদের আগে ঢাকায় সক্রিয় ডাকাতদল, ডিবির হাতে গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে সক্রিয় হয়ে ওঠা একটি আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা

2026-05-12T13:36:25+00:00
2026-05-12T13:36:25+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
জাতীয়
ঈদের আগে ঢাকায় সক্রিয় ডাকাতদল, ডিবির হাতে গ্রেফতার ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১:৩৬ পিএম   (ভিজিট : ২৪)
ঈদের আগে ঢাকায় সক্রিয় ডাকাতদল। ছবি : সংগৃহীত
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে সক্রিয় হয়ে ওঠা একটি আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- মো. লিটন জব্বার(৫২), ইসমাইল হোসেন মামুন(৫৫), মো. বাবুল বাবু(৪৫), আইয়ুব ভূঁইয়া(৩০) ও মো. রোমান(৩৫)।

পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ডাকাতির সঙ্গে জড়িত ছিল। ঈদকে কেন্দ্র করে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় বিকাশ এজেন্টদের কাছ থেকে টাকা ছিনতাই এবং আশপাশের জেলায় স্বর্ণের দোকানে ডাকাতির পরিকল্পনা করছিল।
আরও পড়ুন

শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পরিচয় ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, কোনও কোনও আসামির বিরুদ্ধে ১৪ থেকে ১৫টি পর্যন্ত মামলা রয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশি সহায়তা নেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে সড়ক ও মহাসড়কে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

ডিবির তথ্য অনুযায়ী, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-ওয়ারী বিভাগের একটি দল বিশেষ অভিযান চালায়। পরে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ এলাকায় একটি দোকান সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, প্রায় ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, একটি চাপাতি এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএডি/


  বিষয়:   ঈদ  ঢাকা  ডাকাত  ডিবি  গ্রেফতার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: