পটুয়াখালীতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী বহিষ্কার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের ৫ নেতাকর্মীকে দল থেকে

2026-05-12T15:23:21+00:00
2026-05-12T16:47:27+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মী বহিষ্কার
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:২৩ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৪:৪৭ পিএম
বহিষ্কার হওয়া ৫ নেতাকর্মী। ছবি : সংগৃহীত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক ও মহিলা দলের ৫ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নেতৃত্ব।

সোমবার (১১ মে) বিকেল, সন্ধ্যা ও মঙ্গলবার পৃথক চিঠি ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন- দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক, সুলতান শওকত এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী ও পটুয়াখালী জেলা মহিলা দলের সদস্য হেলেনা খানম।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সন্ত্রাস, হামলা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বশির উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


এর আগে, সোমবার বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আহসান ফারুক ও সুলতান শওকতকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

সন্ধ্যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-দফতর সম্পাদক মো. ওসমান গণির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুসা ফরাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার পটুয়াখালী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম ও সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী জেলা মহিলা দলের সদস্য হেলেনা খানমকে বহিষ্কার করা হয়।

/মহু



  বিষয়:   বিএনপি  বহিষ্কার  পটুয়াখালী  নেতাকর্মী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: