বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জেলা প্রশাসন ও র্যাবের যৌথ অভিযানে রোগী দালাল চক্রের ছয় নারী সদস্যসহ আট জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে হাসপাতালের বহির্বিভাগে বরিশাল জেলা প্রশাসন ও র্যাব-৮ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। হাসপাতাল এলাকা থেকে রোগী দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন।
বরিশাল র্যাব ৮ এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান জানায়, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা ও নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সময়ের আলো/জোই