সংসদ নির্বাচনের খরচ প্রকাশ করল জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচার ও প্রার্থী সহায়তা বাবদ মোট ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয়ের

2026-05-12T21:58:42+00:00
2026-05-12T22:18:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
সংসদ নির্বাচনের খরচ প্রকাশ করল জামায়াতে ইসলামী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৯:৫৮ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ১০:১৮ পিএম
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রচার ও প্রার্থী সহায়তা বাবদ মোট ৪ কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা ব্যয়ের আনুষ্ঠানিক হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এই নির্বাচনী ব্যয়ের প্রতিবেদন জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সই করা এই হিসাব বিবরণীতে দেখা গেছে, ব্যয়ের সিংহভাগই খরচ হয়েছে দলীয় প্রার্থীদের আর্থিক অনুদান প্রদানের খাতে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জামায়াতের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণকারী ২২৫ জন প্রার্থীকে সর্বমোট ৪ কোটি টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। এই বরাদ্দের আওতায় প্রত্যেক প্রার্থী দল থেকে দেড় লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়েছেন। 

প্রার্থীদের সহায়তার পাশাপাশি দলটির নির্বাচনী ইশতেহারের নকশা ও মুদ্রণ, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন এবং নির্বাচনী সামগ্রী পরিবহনের পেছনেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফর এবং আইসিসিতে বিজ্ঞাপনের খরচও এই ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্যয়ের বিস্তারিত বিবরণ অনুযায়ী, জামায়াতে ইসলামী নির্বাচনী প্রচারণার বিভিন্ন অনুষঙ্গে ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা খরচ করেছে। জনসভা আয়োজন ও কেন্দ্রীয় নেতাদের সফর বাবদ ব্যয় হয়েছে ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা। 

অন্যদিকে, প্রশাসনিক ও আবাসন খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা এবং স্টাফদের বেতন বা খরচ বাবদ ২ লাখ ৮৫ হাজার ৯০২ টাকা ব্যয় দেখানো হয়েছে। যাতায়াত বা পরিবহন খাতে ৮ হাজার ৭০০ টাকা এবং বিবিধ খরচ হিসেবে আরও ২ লাখ টাকার হিসাব বিবরণীতে উল্লেখ করেছে দলটি।

নির্বাচনী আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর এই ব্যয়ের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে, যার ধারাবাহিকতায় জামায়াত তাদের এই বার্ষিক ও নির্বাচনী আর্থিক প্রতিবেদন দাখিল করল। 

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিবেদনটি গ্রহণ করেছেন এবং এটি এখন যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। দলটির নেতারা জানিয়েছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই তারা প্রতিটি খাতের পুঙ্খানুপুঙ্খ হিসাব কমিশনকে অবহিত করেছেন।

সময়ের আলো/টিএইচ


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: