মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা, নারী আটক

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ক্রেতার বেশে দোকানে প্রবেশ করে মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টার অভিযোগে সালমা আক্তার (৪০) নামে এক নারীকে আটক করেছে

2026-05-13T09:19:17+00:00
2026-05-13T09:19:17+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টা, নারী আটক
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:১৯ এএম 
সোনা চুরি করতে গিয়ে আটক সালমা আক্তার। ছবি : সময়ের আলো
ক্রেতার বেশে দোকানে প্রবেশ করে মরিচের গুঁড়া ছিটিয়ে সোনা লুটের চেষ্টার অভিযোগে সালমা আক্তার (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ মে) বিকেলে ফটিকছড়ি উপজেলার পৌর সদরের বিবিরহাট এলাকার নিউ টুনটু জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

Advertisement
জানা যায়, বোরকা পরা ওই নারী দোকানে প্রবেশ করে সোনার হার, চুড়ি ও কানের দুল দেখতে চান। পরে দোকান কর্মীরা নিয়ম অনুযায়ী গয়না বের করে দেখাতে শুরু করলে, হঠাৎ তিনি বোরকার ভেতর থেকে মরিচের গুঁড়া বের করে তিন কর্মচারীর চোখেমুখে ছিটিয়ে দেন। এতে মুহূর্তেই দোকানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।


চোখে তীব্র জ্বালা সত্ত্বেও কর্মচারীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সুযোগে প্রায় সাড়ে তিন ভরি সোনার গয়না নিয়ে পালানোর চেষ্টা করেন ওই নারী। তবে এক কর্মচারী কৌশলে তার হাত চেপে ধরেন এবং পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করেন।

খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হেফাজতে নেয়।

আটক নারী উপজেলার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে হাটহাজারী উপজেলা সদরে ভাড়া বাসায় বসবাস করছেন বলে জানিয়েছে পুলিশ।

দোকানের মালিক সুমন ধর বলেন, ‘কর্মচারীদের দ্রুত পদক্ষেপে সব গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম খান জানান, ওই নারীর বিরুদ্ধে আগেও উপজেলার আরেকটি জুয়েলারি দোকানে চুরির অভিযোগ রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


/মহু
  বিষয়:   আটক  নারী  সোনা  লুট  ফটিকছড়ি  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: