চাঁদের গাড়ি দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত ১

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

রাঙ্গামাটিতে হলুদ বোঝাই চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আ. সালাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে মো. বেলাল

2026-05-13T10:48:38+00:00
2026-05-13T10:48:38+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
চাঁদের গাড়ি দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত ১
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১০:৪৮ এএম 
সংগৃহীত ছবি
রাঙ্গামাটিতে হলুদ বোঝাই চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আ. সালাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে মো. বেলাল হোসেন (৩৮) নামে আরও একজন আহত হন।

মঙ্গলবার (১২ মে) রাতে রাজস্থলীর ফারুয়া ইউনিয়নের  লতাপাহাড়  এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবককে উন্নত চিকিৎস্যার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। 


স্থানীয় সূত্রে জানা যায়, ফারুয়া থেকে হলুদ বোঝাই করে চাঁদের গাড়ি চট্টগ্রাম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে তাদের উদ্ধার করে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠানো হয়।

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. নেজাম উদ্দিন বলেন, ‘রাতে আহত দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে একজন হাসপাতালে আনার আগেই মারা গেছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।’

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/মহু


  বিষয়:   মৃত্যু  দুর্ঘটনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: