হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) একটি বেসরকারি হাসপাতালে

2026-05-13T13:30:11+00:00
2026-05-13T13:30:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
হাসপাতালে ভর্তি কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:৩০ পিএম 
সোনিয়া গান্ধী। ছবি : সংগৃহীত
ভারতের লোকসভার প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও একটি ছোট অস্ত্রোপচারের জন্য তাকে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো হাসপাতালে যেতে হলো ৭৯ বছর বয়সী এই রাজ্যসভার সদস্যকে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে গুরগাঁওয়ের বেসরকারি হাসপাতাল মেডান্তা–দ্য মেডিসিটিতে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকালে একটি ছোট অস্ত্রোপচার ও কিছু চিকিৎসা পরীক্ষার জন্য তাকে সেখানে নেয়া হয়। বর্তমানে তার বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা চলছে।

চলতি বছরের মার্চ মাসেও তাকে নয়াদিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় তার উচ্চ জ্বর দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষায় শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তার চিকিৎসা করা হয়।


সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকদিন তাকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সোনিয়া গান্ধীকে। তখন তাকে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রাখা হয়।

হাসপাতালের একটি সূত্র সেসময় ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছিল, দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। বিশেষ করে শহরের দূষণের কারণে তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ৭৯ বছরে পা দেন সোনিয়া গান্ধী।

সময়ের আলো/আআ


  বিষয়:   কংগ্রেস  নেত্রী  সোনিয়া গান্ধী  ভারত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: