ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই : রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের

2026-11-11T12:47:33+00:00
2026-11-11T13:05:51+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে নতুন করে হামলার প্রয়োজন নেই : রুবিও
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পিএম  আপডেট: ১১.১১.২০২৬ ১:০৫ পিএম
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের অর্থনীতির ওপর যুক্তরাষ্ট্রের চাপই যথেষ্ট কার্যকর হচ্ছে। ফলে আপাতত নতুন করে হামলার পরিকল্পনা নেই ওয়াশিংটনের।

মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, আট মাস ধরে চলা যুদ্ধের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যে এ মন্তব্য করেন রুবিও। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের সমাধানে ‘ইতিবাচক অগ্রগতি’ হচ্ছে বলে জানিয়েছিলেন।

প্যারিসে জি-৭ জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে রুবিও বলেন, ‘ইরানের বিরুদ্ধে আমাদের অর্থনৈতিক অভিযান এতটাই ধ্বংসাত্মক যে এই মুহূর্তে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। আজ এখানে আমাদের মিত্রদেরও আমি এ কথাই বলেছি।’


উপসাগরীয় দেশগুলো থেকে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করার ইরানের প্রচেষ্টায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে এটিও অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

এর জবাবে ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। এর আগে গত আগস্টে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ অভিযান শুরুর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় বিপর্যস্ত দেশটির অর্থনীতিকে আরও চাপে ফেলাই এ অভিযানের লক্ষ্য।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইরান  নতুন হামলা  রুবিও 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: