আর্থিক কিংবা বিদ্যুৎব্যবস্থা অচল করে দিতে পারে এআই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবন না করাই হয়তো মানবজাতির জন্য ভালো হতো বলে মনে করেন এআইয়ের অন্যতম পথিকৃৎ জেফরি হিন্টন। তিনি

2026-11-10T23:34:58+00:00
2026-11-10T23:34:58+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
এআইয়ের ‘গডফাদার’ জেফরি হিন্টনের হুঁশিয়ারি
আর্থিক কিংবা বিদ্যুৎব্যবস্থা অচল করে দিতে পারে এআই
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবন না করাই হয়তো মানবজাতির জন্য ভালো হতো বলে মনে করেন এআইয়ের অন্যতম পথিকৃৎ জেফরি হিন্টন। তিনি সতর্ক করে বলেছেন, চলতি বছর কিংবা আগামী বছরেই এআইয়ের কারণে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এর ফলে সাময়িকভাবে অচল হয়ে যেতে পারে আর্থিক ব্যবস্থা কিংবা বিদ্যুৎ সরবরাহব্যবস্থা।

কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক নিয়ে যুগান্তকারী গবেষণার জন্য নোবেল পুরস্কারজয়ী এই কম্পিউটার বিজ্ঞানী দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি এআই প্রযুক্তি নিয়ে কেবল সর্বনাশের আশঙ্কা ছড়াতে চান না। তার বিশ্বাস, এআইয়ের মাধ্যমে সম্ভাবনাময় ও চমৎকার ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। তবে একই সঙ্গে তার আশঙ্কা, এই প্রযুক্তি উদ্ভাবন না করলেও হয়তো মানবজাতি আরও ভালো থাকত।

৭৮ বছর বয়সি হিন্টন বলেন, মানবজাতি এআইয়ের ঝুঁকিগুলো সামাল দিতে পারবে কি না, তা আগামী এক দশকের মধ্যে কিংবা তার আগেই স্পষ্ট হয়ে যাবে। ঝুঁকি মোকাবিলা করতে পারলে এআই মানুষের জন্য ‘অভাবনীয় প্রাচুর্য’ বয়ে আনতে পারে। অন্যদিকে, ঝুঁকি ব্যবস্থাপনায় ব্যর্থ হলে ধনী-দরিদ্রের মধ্যে ব্যাপক বৈষম্য তৈরি হবে। দেখা দেবে তীব্র সাংস্কৃতিক সংকট ও ব্যাপক বেকারত্ব। এতে পুরো সমাজব্যবস্থাই ভেঙে পড়তে পারে।

‘এআই: প্রবাবলি নাথিং টু ওরি অ্যাবাউট’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর আগে এসব কথা বলেন হিন্টন। চ্যাটবটের প্রস্তাবিত শিরোনামে নির্মিত এই প্রামাণ্যচিত্রে তার সঙ্গে রয়েছেন গুগলের সাবেক সহকর্মী ডেমিস হাসাবিসও। এতে হিন্টন বলেন, নিজের পরিচিতি ও সুনাম কাজে লাগিয়ে এআইয়ের ঝুঁকি সম্পর্কে মানুষকে সতর্ক করাকে তিনি নিজের দায়িত্ব মনে করেন।

তবে নানা আশঙ্কার কথা বললেও বড় ধরনের বিপর্যয় এড়ানোর বিষয়ে সামগ্রিকভাবে আশাবাদী হিন্টন। তিনি বলেন, তার মনে হচ্ছে পরিস্থিতি এখনো মানুষের নিয়ন্ত্রণে রয়েছে। এ থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব। তবে তা সফল করতে হলে বড় ধরনের প্রচেষ্টা চালাতে হবে। তার বিশ্বাস, সেই প্রচেষ্টা চালানোর পথেই এগোচ্ছে বিশ্ব।

দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরও তীব্র সমালোচনা করেন তিনি। হিন্টনের মতে, বাজারে আধিপত্য ধরে রাখতে প্রতিষ্ঠানগুলো একের পর এক আরও শক্তিশালী এআই মডেল তৈরি করছে।

তিনি আরও বলেন, তার মনে হয় মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান— তিনজনই এআইয়ের ঝুঁকিগুলো বোঝেন। কিন্তু তারা এসব ঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেন না। তাদের কাছে অর্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   এআই  গডফাদার  জেফরি হিন্টন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: