নাগালের বাইরে এফ-৩৫ যুদ্ধবিমান, ব্যয় বাড়ছে ৭৩০ কোটি ইউরো

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইতালির এফ-৩৫ যুদ্ধবিমান কেনা ও উন্নয়ন কর্মসূচিতে অতিরিক্ত ৭২৮ কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার। এতে পুরো কর্মসূচির ব্যয়

2026-11-10T21:49:00+00:00
2026-11-10T21:49:00+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
নাগালের বাইরে এফ-৩৫ যুদ্ধবিমান, ব্যয় বাড়ছে ৭৩০ কোটি ইউরো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৪৯ পিএম 
এফ-৩৫ যুদ্ধবিমানে পরিকল্পিত বিনিয়োগ ৭২৮ কোটি ইউরো (৮১৭ কোটি মার্কিন ডলার) বাড়াতে অনুমোদন চাইছে ইতালি সরকার। ছবি : আরব নিউজ
ইতালির এফ-৩৫ যুদ্ধবিমান কেনা ও উন্নয়ন কর্মসূচিতে অতিরিক্ত ৭২৮ কোটি ইউরো বিনিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার। এতে পুরো কর্মসূচির ব্যয় ৫০ শতাংশের বেশি বেড়ে ২০৮০ কোটি ইউরোতে দাঁড়াবে। এ জন্য পার্লামেন্টের অনুমোদন চেয়েছে সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত এক সংসদীয় নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

২০০৯ সালে ১৩৫০ কোটি ইউরো বাজেট ধরে এফ-৩৫ কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন করে ৭২৮ কোটি ইউরো বরাদ্দ যুক্ত হলে মোট ব্যয় বেড়ে দাঁড়াবে ২০৮০ কোটি ইউরোতে। 

পরিকল্পনা অনুযায়ী, অতিরিক্ত বিনিয়োগের নতুন পর্যায় আগামী বছর শুরু হয়ে ২০৩৯ সাল পর্যন্ত চলবে।


ইতালি সরকার জানিয়েছে, প্রযুক্তিগত উন্নয়ন, নিরাপত্তাসংক্রান্ত কঠোর শর্ত, মূল্যস্ফীতি এবং ইউরোর বিপরীতে ডলারের বিনিময় হারের পরিবর্তনের কারণে ব্যয়ের পরিমাণ সংশোধন করতে হচ্ছে।

রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং সামগ্রিক নিরাপত্তা উদ্বেগের কারণে ইউরোপের দেশগুলো যখন প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে, তখন ইতালির এই বিনিয়োগ পরিকল্পনা সামনে এলো।

মিত্র দেশগুলোর পক্ষ থেকে ইউরোপের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর আহ্বানের মধ্যে ইতালি ধাপে ধাপে সামরিক ব্যয় বৃদ্ধি এবং আধুনিক সামরিক সক্ষমতা অর্জনে বিনিয়োগ ত্বরান্বিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র : আরব নিউজ 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইতালি  এফ-৩৫ যুদ্ধবিমান  ব্যয়  ইউরো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: