ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারহীনতার এক বছর, শিবিরের উদ্বেগ

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের শাহাদাতবার্ষিকীতে বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক নীরবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ

2026-05-13T18:58:24+00:00
2026-05-13T18:58:24+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
ছাত্রদল নেতা সাম্য হত্যার বিচারহীনতার এক বছর, শিবিরের উদ্বেগ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:৫৮ পিএম 
ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের শাহাদাতবার্ষিকীতে বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক নীরবতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একই সঙ্গে সাম্যের রুহের মাগফিরাত কামনা এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার (১৩ মে) ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মিফতাহুল হোসাইন আল মারুফ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আজ ১৩ মে, সাম্য হত্যার এক বছর পূর্ণ হলো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এক বছর পেরিয়ে গেলেও এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান অগ্রগতি লাভ করেনি। এটি দেশে চলমান বিচারহীনতার সংস্কৃতি এবং শিক্ষাঙ্গনে নিরাপত্তাহীন বাস্তবতার আরেকটি নির্মম প্রতিচ্ছবি।’

ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসুর এজিএস মুহা. মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক এক যৌথ বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশে ধারাবাহিক সহিংসতা, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসনের কার্যকর ভূমিকা এখনও প্রশ্নবিদ্ধ। সাম্য হত্যার মতো আলোচিত ঘটনারও দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়ায় শিক্ষার্থীদের ন্যায়বিচার ও নিরাপত্তাবোধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা আরও বলেন, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক শিক্ষার্থীর জীবন, নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার সমানভাবে মূল্যবান। সম্প্রতি শাহবাগ থানার ভেতরে ডাকসু ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণে প্রশাসনিক অনীহা ও অবহেলাও নিন্দনীয়।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, আক্রান্ত শিক্ষার্থীদের ন্যায়বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও মামলা নিতে পুলিশের অনাগ্রহ অপরাধীদের উৎসাহিত করছে এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।

বিবৃতিতে সাম্য হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করার পাশাপাশি শাহবাগ থানায় হামলার ঘটনায় দ্রুত মামলা গ্রহণ, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

নেতারা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দায়িত্ব। বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে শিক্ষাঙ্গনে সহিংসতার পুনরাবৃত্তি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

/এসএকে


  বিষয়:   ছাত্রদল  নেতা  সাম্য  হত্যা  বিচারহীনতা  শিবির 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: