হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান

রফিক রাফি

রাজনীতি

রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ৬ মাস বয়সী শিশু নূর নাহারের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন ডা. জুবাইদা

2026-05-13T20:01:31+00:00
2026-05-13T20:01:31+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
হামে আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালেন ডা. জুবাইদা রহমান
রফিক রাফি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:০১ পিএম 
হামে আক্রান্ত ৬ মাস বয়সী শিশু নূর নাহারের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন ডা. জুবাইদা রহমান। ছবি : সময়ের আলো
রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ৬ মাস বয়সী শিশু নূর নাহারের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছেন ডা. জুবাইদা রহমান। গণমাধ্যমে প্রকাশিত ‘হামে আক্রান্ত শিশুর অবস্থা গুরুতর, মায়ের কাছে চিকিৎসার টাকা নেই’। এমন একটি সংবাদ তাঁর নজরে এলে তিনি দ্রুত শিশুটির চিকিৎসা ও পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

বুধবার ( ১৩ মে ) বিকেল সাড়ে ৫টার দিকে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-কে সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে গিয়ে শিশু নূর নাহারের চিকিৎসার খোঁজখবর নেয়।

Advertisement
এসময় প্রতিনিধি দলটি শিশুটির মা স্বর্ণা আক্তারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করে। পাশাপাশি অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

প্রকাশিত সংবাদে জানা যায়, কেরানীগঞ্জের বাসিন্দা স্বর্ণা আক্তারের ৬ মাস বয়সী কন্যাশিশু নূর নাহার হাম ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। দীর্ঘদিন ধরে জ্বর, ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্টে ভোগার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৬ মাস বয়সী শিশুর স্বাভাবিক ওজন যেখানে ৭ থেকে ৯ কেজি হওয়ার কথা, সেখানে নূর নাহারের ওজন নেমে এসেছে মাত্র ৩ কেজিতে।

এদিকে চরম আর্থিক সংকট ও পারিবারিক অবহেলার মধ্যেও একাই সন্তানের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন মা স্বর্ণা আক্তার। হাসপাতালের খরচ বহন করতে না পেরে প্রতিবেশীদের কাছ থেকে টাকা ধার করে হাসপাতালে আসতে হয়েছে তাকে। অর্থাভাবে একপর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও চিকিৎসা অসমাপ্ত রেখেই ফিরে যেতে বাধ্য হন তিনি।

/এসএকে
  বিষয়:   হাম  শিশু  ডা. জুবাইদা রহমান  বিএনপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: