মধ্যরাতে ঢাবির হলে শিক্ষার্থীদের বিক্ষোভ

সময়ের আলো ডেস্ক

শিক্ষা

পানিবাহিত রোগে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা।বুধবার (১৩

2026-05-14T00:45:47+00:00
2026-05-14T02:21:39+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিক্ষা
মধ্যরাতে ঢাবির হলে শিক্ষার্থীদের বিক্ষোভ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১২:৪৫ এএম  আপডেট: ১৪.০৫.২০২৬ ২:২১ এএম
ছবি: সংগৃহীত
পানিবাহিত রোগে একের পর এক শিক্ষার্থী অসুস্থ হওয়ার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা। 

বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে হলের অভ্যন্তরীণ অব্যবস্থাপনা ও স্বাস্থ্য নিরাপত্তার দাবিতে তারা সড়কে অবস্থান নেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, গত দুই সপ্তাহে হলের অনেক ছাত্রী পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। বুধবার এ নিয়ে হল প্রশাসনের সঙ্গে কথা বলতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নির্দিষ্ট কোনো বাজেট বরাদ্দ নেই। এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ছাত্রীরা আন্দোলনে নামেন।

শিক্ষার্থীরা আরও জানান, হলের পানির ট্যাংক পরিষ্কারের পর থেকে পানিতে ব্লিচিং পাউডারের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে, যা ব্যবহারের অনুপযোগী। ইতোমধ্যেই বেশ কয়েকজন শিক্ষার্থী ডায়রিয়া ও বমি নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

বিক্ষোভে ছাত্রীরা তিনটি মূল দাবি জানান— হলের স্বাস্থ্যসেবার জন্য পৃথক বাজেট বরাদ্দ, নিরাপদ পানির সুব্যবস্থা এবং শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনার নিরপেক্ষ তদন্ত। 

দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ঢাবি  হল  শিক্ষার্থী  বিক্ষোভ 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: