ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধাপ শেষ হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময়

2026-05-14T14:36:35+00:00
2026-05-14T14:36:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আইন-আদালত
ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলায় বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ধাপ শেষ হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জন হত্যাসহ আটটি অভিযোগে দায়ের করা মামলায় যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হওয়ায় এখন রায়ের অপেক্ষায় রয়েছে দেশজুড়ে আলোচিত এই মামলা।

বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল শুনানি গ্রহণ করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ আরও কয়েকজন আইন কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সিফাত মাহমুদ শুভ ও আবুল হাসান।
আরও পড়ুন

ট্রাইব্যুনালে উভয় পক্ষের যুক্তি-তর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন শেষ হলেও রায় ঘোষণার জন্য নির্দিষ্ট কোনও দিন ধার্য করা হয়নি। ফলে যেকোনো দিন মামলার রায় ঘোষণা হতে পারে। এর আগে গত ২ এপ্রিল আসামিপক্ষের যুক্তিতর্ক শুরু হয়। পরে রাষ্ট্রপক্ষ তাদের চূড়ান্ত যুক্তি উপস্থাপন করে।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে সংঘটিত সহিংসতায় শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এছাড়া আহত হন আরও বহু সাধারণ মানুষ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাসানুল হক ইনুর বিরুদ্ধে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ মোট আটটি অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন।

এএডি/


  বিষয়:   ইনু  মানবতাবিরোধী  অপরাধ  মামলা  রায় 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: