সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন ও দেশত্যাগের অনুমতি

আদালত প্রতিবেদক

আইন-আদালত

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো.

2026-05-14T16:53:01+00:00
2026-05-14T16:53:01+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন ও দেশত্যাগের অনুমতি
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৫৩ পিএম 
সাংবাদিক আনিস আলমগীর । ছবি : সংগৃহীত
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁর বিদেশ যাওয়ার অনুমতি দিলেও ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদনটি নাকচ করেছেন।

Advertisement
আদালত সূত্রে জানা যায়, মামলার ধার্য তারিখে আনিস আলমগীর সশরীরে আদালতে হাজিরা দেন। তার আইনজীবী স্থায়ী জামিন, ব্যক্তিগত হাজিরা মওকুফ এবং যেকোনো সময় বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে পৃথক তিনটি আবেদন করেন। 
শুনানি শেষে আদালত ব্যক্তিগত হাজিরা মওকুফ বাদে অন্য দুটি আবেদন মঞ্জুর করেন। এর ফলে তাকে নিয়মিত সশরীরে আদালতে হাজিরা দিতে হবে।

গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ২৮ জানুয়ারি তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

দুদকের অভিযোগ অনুযায়ী, তাঁর ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ এবং ১৫ লাখ ৯০ হাজার টাকার পারিবারিক ব্যয়ের বিপরীতে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকার বৈধ আয়ের উৎস পাওয়া গেছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সাংবাদিক  আনিস আলমগীর  জামিন  দেশত্যাগ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: