প্রতিবন্ধীদের মূলধারায় আনতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।বৃহস্পতিবার (১৪

2026-05-14T19:59:04+00:00
2026-05-14T19:59:04+00:00
 
  শনিবার, ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
জাতীয়
প্রতিবন্ধীদের মূলধারায় আনতে কাজ করছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসনকে একটি মৌলিক মানবাধিকার হিসেবে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে প্রায় ৩৫ লাখ গুরুতর প্রতিবন্ধী শিশু রয়েছে, যাদের অধিকাংশই দরিদ্র এলাকায় বাস করে এবং প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত। ২০ বছরের গবেষণার ভিত্তিতে তৈরি ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির মাধ্যমে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহায়তায় এসব শিশুকে শনাক্ত করে স্বাস্থ্যসেবা ও শিক্ষার সাথে যুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী তিন বছরে দেশের সব উপজেলায় এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় সরকারের উদ্যোগের পাশাপাশি ডা. জুবাইদা রহমানের প্রস্তাবিত ‘প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াত’ বিষয়টি দ্রুত আইনি কাঠামোতে আনার বিষয়ে প্রতিমন্ত্রী একমত পোষণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি) এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বক্তব্য রাখেন। 


স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ইউনিসেফের প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এবং ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বক্তারা প্রতিবন্ধীদের দয়া নয়, বরং তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   প্রতিবন্ধী  মূলধারা  সরকার  স্বাস্থ্য প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: