হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

আজ ১৫ মে ২০২৬, শুক্রবার। সৌদি আরবে আজ ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি এবং এটি জিলকদ মাসের চতুর্থ জুমা। এদিন মসজিদে

2026-05-15T11:04:28+00:00
2026-05-15T11:04:28+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
ইসলাম
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:০৪ এএম 
শায়খ ফয়সাল গাজ্জাবী ও শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস সুবাইতি। ছবি : সংগৃহীত
আজ ১৫ মে ২০২৬, শুক্রবার। সৌদি আরবে আজ ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি এবং এটি জিলকদ মাসের চতুর্থ জুমা। এদিন মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি ও খুতবা দেবেন দুইজন প্রখ্যাত আলেম ও কারি।

মসজিদে হারাম

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপরিচিত ইসলামিক স্কলার, আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী। তিনি ১৯৬৫ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন।

শায়খ ফয়সাল গাজ্জাবী উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে ১৯৯৬ সালে মাস্টার্স এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি ২০০৮ সালে মসজিদে হারামের ইমাম এবং ২০১৬ সালে খতিব হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির কোরআন তিলাওয়াত অনুষদের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মসজিদে নববি

আজ মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন শায়খ ড. আবদুল বারি বিন আওয়াদ আস-সুবাইতি। তিনি ১৩৮০ হিজরিতে মক্কায় জন্মগ্রহণ করেন এবং সেখানেই তার বেড়ে ওঠা ও প্রাথমিক শিক্ষা সম্পন্ন হয়।

অল্প বয়সেই তিনি পবিত্র কোরআন মুখস্থ করেন। পরে শরিয়া বিষয়ে পড়াশোনার জন্য আল-আরকাম ইনস্টিটিউটে ভর্তি হন। ১৪০৪ হিজরিতে তিনি কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

১৩৯৯ হিজরিতে মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন। ১৪১০ হিজরিতে তাকে মসজিদে হারামের তারাবির ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। চার বছর সেখানে ইমামতি করার পর ১৪১৪ হিজরিতে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত হন।


/এসএকে


  বিষয়:   হারামাইন  মক্কা  মদিনা  জুমা  নামাজ 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: