নাসার বাংলাদেশি বিজ্ঞানীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি

আন্তর্জাতিক

নাসার (মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা) বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ সময় সন্ধ্যায়

2026-05-15T14:11:19+00:00
2026-05-15T14:11:19+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
নাসার বাংলাদেশি বিজ্ঞানীর মৃত্যু
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:১১ পিএম 
বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছবি : সংগৃহীত
নাসার (মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা) বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। তিনি যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তিনি নাসার বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি মৃত ফহিম উদ্দিন বিশ্বাসের ছেলে। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তাঁর পরিবারে একাধিকজন বিশিষ্ট পদে দায়িত্ব পালন করেছেন। বড় ভাই বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর দাফন যুক্তরাষ্ট্রেই সম্পন্ন করা হবে।

/এসএকে


  বিষয়:   নাসা  বাংলাদেশ  বিজ্ঞানী  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: