বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন আমিনুল ইসলাম বুলবুলসহ ১১ জন সাবেক

2026-05-16T20:30:09+00:00
2026-05-16T20:30:09+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
বিসিবির অ্যাডহক কমিটি স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:৩০ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন আমিনুল ইসলাম বুলবুলসহ ১১ জন সাবেক পরিচালক। রিটে বলা হয়েছে, বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে।

এর আগে গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন নির্বাচিত বিসিবি পর্ষদ ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সাবেক জাতীয় ক্রিকেট অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে।

জানা গেছে, বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে। রিটকারীদের মধ্যে আছেন ফারুক আহমেদ, আসিফ আকবর এবং খালেদ মাসুদ পাইলট।

রিটে বিবাদী করা হয়েছে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক, বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবির সচিব, বিসিবির প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে।

অ্যাডহক কমিটির সদস্যদের মধ্যে আছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন এবং আতহার আলী খান, বিএনপি নেতা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস, আমির খসরু মাহমুদের ছেলে ইসরাফিল খসরু, সালাহউদ্দিন আহমদের ছেলে ইব্রাহিম আহমদ এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম।

এর আগে এই অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে সাতজন আইনজীবী রিট করেছিলেন। তবে বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১১ মে সেই রিট খারিজ করে দেন।

আরবিএন


  বিষয়:   বাংলাদেশ ক্রিকেট বোর্ড  বিসিবি  অ্যাডহক কমিটি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: