বোলারদের দিকে তাকিয়ে পাকিস্তানের বিপক্ষে দিন শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

খেলা

ব্যাট হাতে প্রথম ইনিংসে লড়াই করে সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে এখন মূল দায়িত্ব বোলারদের

2026-05-17T10:12:55+00:00
2026-05-17T10:12:55+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
বোলারদের দিকে তাকিয়ে পাকিস্তানের বিপক্ষে দিন শুরু বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১০:১২ এএম 
সিলেট স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
ব্যাট হাতে প্রথম ইনিংসে লড়াই করে সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। তবে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিতে এখন মূল দায়িত্ব বোলারদের কাঁধে। কারণ প্রথম দিনের শেষভাগে ব্যাট করতে নেমে ভালোভাবেই দিন পার করেছে পাকিস্তান।

দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২১ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ওপেনার আজান আওয়াইজ ১৩ ও আব্দুল্লাহ ফজল ৮ রানে অপরাজিত আছেন। অল্প সময় পেলেও পাকিস্তানের শুরুটা ভাঙতে সর্বোচ্চ চেষ্টা চালায় বাংলাদেশ।

নতুন বলে আক্রমণ শুরু করেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দুজনই দুই ওভার করে বল করেন। পরে শেষ দুই ওভারে আক্রমণে আসেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা। তবে দিনের শেষ আলোয় কোনো সাফল্য পায়নি স্বাগতিকরা।
আরও পড়ুন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ইনিংস খেলেন লিটন দাস। তার ১২৬ রানের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ রানের সংগ্রহ পায়।

এ ছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৯ রান। তানজিদ হাসান যোগ করেন ২৬, মুশফিকুর রহিম ২৩ এবং মুমিনুল হক করেন ২২ রান।

পাকিস্তানের বোলারদের মধ্যে খুররম শাহজাদ চারটি উইকেট নেন। মোহাম্মদ আব্বাস শিকার করেন তিন উইকেট এবং হাসান আলী পান দুটি উইকেট।

এখন দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে চাপ ফেরানোর লক্ষ্য বাংলাদেশের বোলারদের সামনে।

এএডি/




  বিষয়:   পাকিস্তান  বোলার  শুরু  বাংলাদেশ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: