নারীদের সুরক্ষায় ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে : প্রতিমন্ত্রী মো. নূরুল হক নূর

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

গ্রামাঞ্চলে নারীদের ওপরে পুরুষের প্রভাব বিস্তার রোধে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

2026-05-17T12:32:25+00:00
2026-05-17T19:56:49+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
নারীদের সুরক্ষায় ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে : প্রতিমন্ত্রী মো. নূরুল হক নূর
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১২:৩২ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৭:৫৬ পিএম
মো. নূরুল হক নূর। ছবি : সংগৃহীত
গ্রামাঞ্চলে নারীদের ওপরে পুরুষের প্রভাব বিস্তার রোধে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর। শনিবার (১৬ মে) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবারিয়া বাজারে ফ্যামিলি র্কাড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি ভিডিও কলে অনুষ্ঠান উদ্বোধন করেন। 

নুরুল হক নূর বলেন, ‘গ্রামাঞ্চলে নারীদের ওপরে পুরুষেরা প্রভাব বিস্তার করে, তাই তাদের সুরক্ষায় ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এই কার্ড থেকে প্রাপ্ত অর্থ জমিয়ে হাঁস-মুরগি বা গরু-ছাগল কিনে নারীরা স্বাবলম্বী হতে পারবেন। কোনও রাজনৈতিক বিবেচনায় এ কার্ড দেওয়া হচ্ছে না। সত্যিই যারা অসুবিধায় আছেন, কষ্টের মধ্যে আছেন, সেই সমস্ত মানুষকে সহায়তা করা ফ্যামিলি কার্ডের লক্ষ্য। ক্রমান্বয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ডসহ সরকারি এসব সামাজিক সুরক্ষা কার্ড সবাই পাবেন।’ 

প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার জন্য সরকারি টাকায় খাল খনন হচ্ছে, স্কুল হচ্ছে, ব্রিজ হচ্ছে, রাস্তা হচ্ছে। বিগত দিনে অনেকেই অল্প কাজ করে সব সাবাড় করে দিয়েছেন। এখন এসব প্রকল্পগুলো মানসম্পন্নভাবে করা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব প্রত্যেক সচেতন নাগরিকের।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এসএম শাহজাদা, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক প্রমুখ।


/মহু


  বিষয়:   বরিশাল  পটুয়াখালী  গলাচিপা  ফ্যামিলি কার্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: