ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর-দোকানপাট, জনজীবনে দুর্ভোগ

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। মাটিতে নুয়ে পড়েছে ধান খেত।

2026-05-17T14:58:40+00:00
2026-05-17T14:58:40+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
ঝড়ে লণ্ডভণ্ড বাড়িঘর-দোকানপাট, জনজীবনে দুর্ভোগ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:৫৮ পিএম 
ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। ছবি : সময়ের আলো
নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। মাটিতে নুয়ে পড়েছে ধান খেত। এছাড়া গাছপালা ভেঙে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ায় বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (১৭ মে) রাত ১২টার পর থেকেই দফায় দফায় উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে এই ঝড়।

স্থানীয়রা জানান, ঝড়ে উপজেলার ছোট চাঁদপুর, বড় চাঁদপুর, হরিরামপুর, মাহমুদপুর, চকজয়রাম, ঠুকনিপাড়া, নতুনহাট, পালসাসহ বিভিন্ন গ্রামের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। 

ঝড়ে রাস্তায় ভেঙে পড়া গাছ।

ঝড়ে রাস্তায় ভেঙে পড়া গাছ।


ছোট চাঁদপুর গ্রামের শামসুল আলম বলেন, ‘একসপ্তাহ আগেই টিন দিয়ে ঘর তৈরি করেছি। রাতের ঝড়ে আমার ঘরের চাল উড়ে গেছে।’

হরিরামপুর গ্রামের আমিনুল বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই আমার ঘর লন্ডভন্ড হয়ে গেছে। ঘরের সব চাল উড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে বসবাস করছি।’


নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘নজিপুর পৌর এলাকার বিভিন্ন মোড়ে প্রায় ৪০০ ঘরের চাল উড়ে গেছে। এছাড়া রাত থেকেই অনেক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।’

এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা বলেন, ‘উপজেলার কয়েকটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষয়ক্ষতির সঠিক হিসাব নিরূপণের কাজ চলছে।’

/মহু



  বিষয়:   ঝড়  বিদ্যুৎ  নওগাঁ  লণ্ডভণ্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: