গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ কালবৈশাখি ঝড় ও ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের তাণ্ডবে বহু গাছপালা উপড়ে পড়ে টিনশেড ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রোববার (১৭ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, উপজেলার মাটি কাটা, রমেসের টেক, পাশা গেইটসহ বিভিন্ন এলাকায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। বেশ কয়েকটি বসতঘরের চালা উড়ে গেছে। অনেক স্থানে গাছ ভেঙে সড়কে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে।
এদিকে ঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
কালিয়াকৈর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদফতরের কর্মকর্তা জাকারিয়া আলম বলেন, ‘খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্তদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।’
/মহু