প্রায় ৫০০ শিশুর মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে : সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

হামে শিশুমৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, প্রায় পাঁচশত

2026-05-17T20:03:01+00:00
2026-05-17T20:03:01+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
রাজনীতি
প্রায় ৫০০ শিশুর মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে : সাইফুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৮:০৩ পিএম 
সংগৃহীত ছবি
হামে শিশুমৃত্যুর জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, প্রায় পাঁচশত শিশুর মর্মান্তিক মৃত্যুর দায়দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। হামের টিকা আমদানিসহ চিকিৎসায় অবহেলার বিষয়ে বিগত অন্তর্বর্তী সরকারের দায় থাকলে তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে।

রোববার (১৭ মে) রাজধানীর তোপখানা রোডে পার্টির মুখপত্র ‘জনগণতন্ত্র’র কার্যালয়ে এক কর্মশালা এসব কথা বলেন তিনি। 

সাইফুল হক বলেন, হামের সঙ্গে কোনো ভাইরাস যুক্ত হয়ে শিশুদের ভয়াবহ প্রাণহানি ঘটাচ্ছে কি না, দ্রুত তা খতিয়ে দেখতে হবে। অপুষ্টিজনিত সমস্যাসহ অন্য সমস্যাসমূহ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। 

তিনি আরও বলেন, হামে এই মৃত্যু ও চিকিৎসার ব্যাপারে বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতটুকু দায়িত্ব রয়েছে, তা-ও নির্দিষ্ট করা প্রয়োজন। বিশেষ করে অপুষ্টি, ডায়রিয়া ও নিউমোনিয়া কিভাবে হামে আক্রান্তদের মৃত্যুকে ত্বরান্বিত করছে তাও বিবেচনায় রাখা দরকার।

কর্মশালায় আরও বক্তৃতা করেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ ও মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক আজাদুর রহমান আজাদ, আউয়াল মাহমুদ ও মোহাম্মদ হানিফ।


/কহু


  বিষয়:   হাম  হাম উপসর্গ  মৃত্যু 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: