সাতক্ষীরায় বজ্রপাতে কামরুন নাহার (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) রাত আটটার দিকে জেলা শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রাজারবাগান এলাকার বাসিন্দা ও জেলা জজকোর্টের আইনজীবী ছিলেন।
কামরুন নাহারের ভগ্নিপতি ফাহিমুল ইসলাম বলেন, ‘গতকাল রাতে বাড়ির সামনে একটি আমবাগানে দাঁড়িয়ে ছিলেন কামরুন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে- চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।’
/মহু