অস্ত্রোপচারের পর নারীর মৃত্যু, মহাদেবপুরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে পাইলসের অস্ত্রোপচারের পর নারীর মৃত্যুর ঘটনায় আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। বিভিন্ন পত্রিকায়

2026-09-14T17:28:43+00:00
2026-09-14T17:28:43+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
অস্ত্রোপচারের পর নারীর মৃত্যু, মহাদেবপুরে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৮ পিএম 
আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার। ছবি : সময়ের আলো
নওগাঁর মহাদেবপুরে পাইলসের অস্ত্রোপচারের পর নারীর মৃত্যুর ঘটনায় আল-মদিনা হাসপাতালের অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালটি পরিদর্শন শেষে তাৎক্ষণিকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম।

একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি এবং প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই হাসপাতালে পাইলসের অস্ত্রোপচারের পর নাসিমা নামের এক নারীর মৃত্যু হয়। অস্ত্রোপচারের আগে তার হিমোগ্লোবিন ৭ দশমিক ৪ থাকার তথ্য সামনে আসে। পরে হিমোগ্লোবিন ৯ দশমিক ৬ দেখানো একটি নতুন রিপোর্ট সামনে আসায় বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। এরই পরিপ্রেক্ষিতে 
সোমবার হাসপাতাল পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। পরিদর্শন শেষে অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রোগী ভর্তি ও প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।


এদিকে নাসিমার মৃত্যুর প্রকৃত কারণ, অস্ত্রোপচারের আগে তার শারীরিক অবস্থা, চিকিৎসা নথিতে হিমোগ্লোবিনের ভিন্ন তথ্য, অস্ত্রোপচারের পর চিকিৎসাসেবা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

স্বাস্থ্য বিভাগের তদন্তের মাধ্যমে এসব বিষয়ে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   নারীর মৃত্যু  আল-মদিনা  ডায়াগনস্টিক  সিলগালা  সিলগালা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: