ঠাকুরগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ প্রায় ৭ বছর পর ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানা (২৫)

2026-09-14T17:46:36+00:00
2026-09-14T17:46:36+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঠাকুরগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম 
শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। ছবি : সময়ের আলো
দীর্ঘ প্রায় ৭ বছর পর ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো. রুবেল ইসলাম ওরফে রুবেল রানা (২৫) নামে যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালতের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ঠাকুরগাঁওয়ের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আলী মনসুর আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল রানা ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার খড়িবাড়ী (বদ্বেশ্বরী) গ্রামের মো. নান্দু ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ নভেম্বর বিকেলে রুহিয়ার ঢোলারহাট বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থী মাসির বাড়ি যাওয়ার জন্য ঢোলারহাট বাজারস্থ তিন রাস্তার মোড়ে অটোচার্জার স্ট্যান্ডে পৌঁছালে রুবেল তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ভুল বুঝিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করা হয়। স্থানীয়দের চাপের মুখে পরদিন রুবেল মেয়েটিকে অটোতে তুলে ফেরত পাঠালে ভুক্তভোগীর পরিবার রুহিয়া থানায় মামলা দায়ের করে।


দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় (অপহরণ) ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১ বছর কারাদণ্ড) এবং ৯(১) ধারায় (ধর্ষণ) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে ১ বছর কারাদণ্ড) দেন। উভয় সাজা একই সাথে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামির ওপর ধার্যকৃত অর্থদণ্ড ভিকটিমের ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। এ ক্ষতিপূরণ আদায়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসককে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. বদিউজ্জামান চৌধুরী বাদল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আবু নাঈম।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ঠাকুরগাঁও  অপহরণ  ধর্ষণ  যুবক  যাবজ্জীবন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: