হাকিমপুরে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার

হিলি প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের অভিযানে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে নিজ নিজ এলাকা

2026-09-13T15:43:51+00:00
2026-09-13T15:43:51+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাকিমপুরে ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেফতার
হিলি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৩ পিএম 
ফনি মিয়া ও মোজাম্মেল হক। ছবি : সময়ের আলো
দিনাজপুরের হাকিমপুরে পুলিশের অভিযানে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন । 

গ্রেফতার আসামিরা হলেন, পৌরসভার উত্তর বাসুদেবপুর এলাকার রাজু মিয়ার ছেলে ফনি মিয়া (২২), উপজেলার সাতকুড়ি এলাকার ইয়াসমিন আলীর ছেলে মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হক (৪৮)। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে রোববার রাতে আমার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে আসামিদের গ্রেফতার করে। ফনি মিয়ার জিআর মামলা নং ৯/২৬ এবং মোজাম হোসেন ওরফে মোজাম্মেল হক মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মামলায় ওয়ারেন্টভুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছে। তার জিআর নং ৮১/১৪। 


আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

সময়ের আলো/এনএন

  বিষয়:   হাকিমপুর  ওয়ারেন্টভুক্ত  আসামি  গ্রেফতার  সময়েল আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: