স্কুলে যাওয়ার আগে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় স্কুলে যাওয়ার আগে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার

2026-09-14T18:03:43+00:00
2026-09-14T18:03:43+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
স্কুলে যাওয়ার আগে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম 
প্রতীকী ছবি
সাতক্ষীরায় স্কুলে যাওয়ার আগে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালি এলাকায় গফুর সরদারের পুকুরে এই ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালি এলাকার সাদ্দাম হোসেনের ছেলে লাবিব হোসেন (১০) এবং একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে হাবিবা খাতুন (৯)। লাবিব বাটকেখালি মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং হাবিবা খাতুন একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা সাইফুল হোসেন জানান, লাবিব ও হাবিবা স্কুলে যাওয়ার জন্য বেলা সাড়ে ১১টার দিকে বাটকেখালি এলাকার মৃত গফুর সরদারের পুকুরে গোসল করতে যায়। গোসল করতে নেমে সাঁতার না জানায় তারা দুইজনই পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাদেরকে খোঁজাখুঁজি করতে থাকেন। বেলা সাড়ে ১২টার দিকে পুকুর পাড়ে দুইজনের জুতা দেখে তারা পানিতে নেমে তাদেরকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে দুজনকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই তারা মারা যায়।


সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খুদা বলেন, শিশু দুটিকে হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যেই তারা মারা যায়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, শিশু দুটির মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারো কোন অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   স্কুল  পুকুর  গোসল  শিশুর মৃত্যু  সাতক্ষীরা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: