মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি মির্জা

2026-05-19T12:59:33+00:00
2026-05-19T12:59:33+00:00
 
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১২:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

তিনি মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ নেন এবং তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন।

সফরকালে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনও উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১১ মার্চ ইফতারের সময়ে হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হলে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। এরপর নিউরো বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম দ্রুত মির্জা আব্বাসের মতিষ্কে অস্ত্রোপচার করে। অস্ত্রোচারের পর ১৫ মার্চ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা এক মাস চিকিৎসকদের নিবিড় চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে উঠেন।
পরে চিকিৎসকদের পরামর্শে ফিজিও থেরাপির জন্য মির্জা আব্বাসকে মালয়েশিয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   মির্জা আব্বাস  মালয়েশিয়া  হাসপাতাল  জামায়াত 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: