জুয়ার আসর থেকে ৪ জুয়ারু আটক

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর তীরে জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন, উপজেলার শালিকাদহ গ্রামের মো.

2026-05-19T18:52:04+00:00
2026-05-19T18:52:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
জুয়ার আসর থেকে ৪ জুয়ারু আটক
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৫২ পিএম 
চারজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর তীরে জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার শালিকাদহ গ্রামের মো. রবিউল ইসলাম (৩৩), চন্ডিদাসপুর গ্রামের মো. রেজাউল করিম (৩৫), রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জুনুদেপাড়া গ্রামের মো. আবেদ আলী (৬০) এবং ঠাকুরদাস লক্ষীপুর গ্রামের মো. সাদেকুল ইসলাম ওরফে শফিক (৩৫)।

পুলিশ জানায়, সোমবার (১৮ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বুলাকিপুর ইউনিয়নের সালিকাদহ ঘাট এলাকায় করতোয়া নদীর তীরে ডাব্বুর (পাশা) আসরে অভিযান চালানো হয়। পরে রাত দেড়টার দিকে ঘোড়াঘাট থানার এসআই মো. মামুনুর রশিদ তোকদারের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শালিকাদহ করতোয়া নদীর ঘাট সংলগ্ন জনৈক তাসাদুল ইসলামের অনাবাদী জমিতে অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রকাশ্যে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় জুয়ার বোর্ড থেকে ৩টি ডাবু, ১৮টি ফরগুটি, ১টি ফরদিসহ নগদ ৭ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ১৯। তিনি আরও জানান, এলাকায় জুয়া ও মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরবিএন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: