কোরবানির পশু কেনার আগে যা জানা জরুরি

ইসলামের আলো ডেস্ক

ইসলাম

কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই কোরবানির পশু কেনার আগে তার বয়স, স্বাস্থ্য ও শরীয়তের শর্তগুলো ভালোভাবে জানা জরুরি। সঠিক পশু

2026-05-21T13:18:27+00:00
2026-05-21T13:18:27+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
ইসলাম
কোরবানির পশু কেনার আগে যা জানা জরুরি
ইসলামের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১:১৮ পিএম 
কোরবানির পশু কেনার আগে বয়স, স্বাস্থ্য ও শরীয়তের শর্তগুলো ভালোভাবে জানা জরুরি। ছবি : সংগৃহীত
কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই কোরবানির পশু কেনার আগে তার বয়স, স্বাস্থ্য ও শরীয়তের শর্তগুলো ভালোভাবে জানা জরুরি। সঠিক পশু নির্বাচন না করলে কোরবানি শুদ্ধ হওয়ার ব্যাপারে সমস্যা হতে পারে।

কোরবানির পশুর বয়স ও ধরন নির্দিষ্টভাবে শরীয়তে বর্ণনা করা হয়েছে। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বার ক্ষেত্রে আলাদা আলাদা বয়স নির্ধারিত রয়েছে, যা মেনে চলা আবশ্যক।

উটের ক্ষেত্রে কোরবানির জন্য কমপক্ষে পাঁচ বছর বয়স পূর্ণ হতে হবে। গরু ও মহিষের বয়স অন্তত দুই বছর হতে হবে। ছাগলের ক্ষেত্রে অবশ্যই এক বছর পূর্ণ হওয়া শর্ত। এক বছর একদিন কম হলেও সেই ছাগল দ্বারা কোরবানি শুদ্ধ হবে না।

ভেড়া ও দুম্বার ক্ষেত্রে সাধারণ নিয়ম হলো এক বছর পূর্ণ হতে হবে। তবে একটি বিশেষ ছাড় রয়েছে, যদি ছয় মাস বয়সের কোনো ভেড়া বা দুম্বা দেখতে এক বছরের মতো হৃষ্টপুষ্ট ও পরিপক্ব হয়, তাহলে সেটি দিয়েও কোরবানি করা বৈধ। কিন্তু ছয় মাসের কম বয়স হলে কোনো অবস্থাতেই কোরবানি শুদ্ধ হবে না।

নবীজি সা. বলেন, ‘তোমরা কোরবানিতে নির্দিষ্ট বয়সের পশু (মুছিন্না) ছাড়া জবেহ করবে না। তবে যদি তা না পাওয়া যায়, তাহলে ছয় মাস বয়সের ভেড়া-দুম্বা জবেহ করতে পারো।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৯৬৩)

কোরবানির পশুর সঠিক বয়স নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আল্লাহর দরবারে একটি ইবাদত হিসেবে পেশ করা হয়। তাই পশু কেনার সময় অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেওয়া বা দাঁত দেখে বয়স যাচাই করা উত্তম ও বুদ্ধিমানের কাজ।

/এসএকে
  বিষয়:   কোরবানি  পশু  ইসলাম  মুসলিম  উট  গরু  ছাগল 


Advertisement
Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: