বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়ে নতুন অধিনায়ক খুঁজছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক শান মাসুদ। সিরিজ হারায় ঝুঁকিতে পড়েছে তার অধিনায়কত্ব। দেশটির

2026-05-21T16:51:47+00:00
2026-05-21T16:51:47+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়ে নতুন অধিনায়ক খুঁজছে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:৫১ পিএম 
পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন অধিনায়ক শান মাসুদ। সিরিজ হারায় ঝুঁকিতে পড়েছে তার অধিনায়কত্ব। দেশটির সংবাদমাধ্যমের দাবি, জাতীয় দলের পরবর্তী টেস্ট অধিনায়ক নিয়ে নাকি আলোচনা শুরু করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের সিনিয়র রিপোর্টার সোহাইল ইমরান জানিয়েছেন, বর্তমান টেস্ট অধিনায়ক শান মাসুদকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়েছে। পাকিস্তানের আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে সম্ভাব্য নতুন অধিনায়ক নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে।

আগামী ১৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। কুইন্স পার্ক ওভাল এবং ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে ম্যাচগুলো হওয়ার কথা। যদিও এখনো আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি।

২০২৩ সালে অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তানের লাল বলের অধিনায়ক হিসেবে নিয়োগ পান শান মাসুদ। তবে তার নেতৃত্বের শুরুটাই হয়েছিল হতাশাজনকভাবে, অস্ট্রেলিয়ার মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান।


এ পর্যন্ত তিনি পাকিস্তানকে ১৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে জয় এসেছে মাত্র ৪টিতে, আর হার ১২টিতে। তার জয়ের হার মাত্র ২৫ শতাংশ।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাংলাদেশ  ধবলধোলাই  নতুন  অধিনায়ক  পাকিস্তান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: