১৩ জেলায় বজ্রপাতের শঙ্কা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১৩টি জেলায় বজ্রপাতের উচ্চ ঝুঁকি রয়েছে। কৃষকদের এ সময় খোলা মাঠে

2026-05-22T08:59:50+00:00
2026-05-22T10:06:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
১৩ জেলায় বজ্রপাতের শঙ্কা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:৫৯ এএম  আপডেট: ২২.০৫.২০২৬ ১০:০৬ এএম
ছবি : সংগৃহীত
আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১৩টি জেলায় বজ্রপাতের উচ্চ ঝুঁকি রয়েছে। কৃষকদের এ সময় খোলা মাঠে কাজ না করার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় জানান বিষয়টি। তিনি বলেন, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেট জেলায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

তিনি এসব জেলার কৃষকদের প্রাণহানি এড়াতে সকাল ১০টা পর্যন্ত খোলা মাঠে কৃষিকাজ থেকে বিরত থাকার অনুরোধ করেন।


উল্লেখ্য, বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু হয়, যাদের মধ্যে বেশিরভাগই কৃষিকাজে নিয়োজিত। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতাই পারে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বজ্রপাত  আবহাওয়া  শঙ্কা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: