দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

সময়ের আলো ডেস্ক

জাতীয়

আজ দুপুরের মধ্যে ১১ জেলায় দমকাসহ ঝড়োয়া হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এইসব জেলায় নদীবন্দরে

2026-05-22T08:24:17+00:00
2026-05-22T08:24:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৮:২৪ এএম 
ছবি : সংগৃহীত
আজ দুপুরের মধ্যে ১১ জেলায় দমকাসহ ঝড়োয়া হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এইসব জেলায় নদীবন্দরে সতর্কবার্তা জারি করা হয়েছে। 

শুক্রবার (২২ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন

এছাড়া, রাজশাহী, পাবনা, কুমিল্লা এবং নোয়াখালী জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বজ্রবৃষ্টি  ঝড়  আবহাজওয়া 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: