হারামাইনে আজ জুমার ইমামতি করবেন যারা

সময়ের আলো ডেস্ক

ইসলাম

আজ শুক্রবার (২২ মে) সৌদি আরবে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের প্রথম জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে

2026-05-22T09:59:53+00:00
2026-05-22T10:59:47+00:00
 
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬
ইসলাম
হারামাইনে আজ জুমার ইমামতি করবেন যারা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯:৫৯ এএম  আপডেট: ২২.০৫.২০২৬ ১০:৫৯ এএম
ছবি : সংগৃহীত
আজ শুক্রবার (২২ মে) সৌদি আরবে ১৪৪৭ হিজরির জিলহজ মাসের প্রথম জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম
মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন প্রসিদ্ধ কারি শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি। ড. মাহের আল মুয়াইকিলি ১৯৬৯ সালের সাত জানুয়ারি সৌদি আরবের মদিনা মুনাওওরায় জন্মগ্রহণ করেন।

১৪২৫ হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এখানে তার বিষয় ছিল, ‘ফিকহুল ইমাম আহমাদ ইবনে হাম্বল’ তথা ইমাম আহমাদ ইবনে হাম্বলের ইলমে ফিকহ’। একই প্রতিষ্ঠান থেকে ১৪৩২ হিজরিতে ইমাম সিরাজি রহ. রচিত শাফেয়ী মাজহাবের কিতাব ‘তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ’র ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

তিনি কুরআনের একজন হাফেজ। ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। ওই বছরই মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন।

মসজিদে নববি
মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজ পড়াবেন আলেম ও কারি শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান। তিনি ২০১৩ সালে মসজিদে নববির ইমাম এবং ২০১৬ সালে মসজিদে নববির খতিব নিযুক্ত হন।

শায়খ আল-বুওয়াইজান সুললিত কোরআন তিলাওয়াতের জন্য অত্যন্ত জনপ্রিয়। তিনি ইমাম মুহাম্মাদ বিন সউদ ইউনিভার্সিটির কেরাতের অধ্যাপক ড. ইবরাহিম বিন সাইদ দাওসারির কাছ থেকে কেরাতের ইজাজত গ্রহণ করেছেন।

সময়ের আলো/আআ


  বিষয়:   হারমাইন  জুমা  ইমাম 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: