শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার

​জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ মে)

2026-05-22T15:48:54+00:00
2026-05-22T15:48:54+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শিশু ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার
​জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৪৮ পিএম 
প্রতীকী ছবি
জয়পুরহাট শহরের আদর্শ পাড়া এলাকায় ১২ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা লিটনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) রাতে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Advertisement
​ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, শিশুটির মা স্থানীয় একটি ছাত্রাবাসে রান্নার কাজ করেন। গত ১৩ মে (বুধবার) প্রতিদিনের মতো তিনি কাজে চলে যান। তখন ঘরে একা থাকার সুযোগে রিকশাচালক সৎ বাবা লিটন ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতিও দেখায়। পরবর্তীতে ১৮ মে (সোমবার) সে আবারও ঘরে ঢুকে কুপ্রস্তাব দেয়। এরপর শিশুটি দৌড়ে মায়ের কর্মস্থলে গিয়ে ঘটনাটি খুলে বলে।

​ভুক্তভোগীর মা অভিযোগ করে বলেন, ‘লিটন মাদকাসক্ত। ঘটনার প্রতিবাদ করায় সে আমাকেও মারধর করেছে।’


তিনি আরও জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও আত্মীয়-স্বজন সামাজিক সম্মান ও মামলার খরচের ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এমনকি হাসপাতালে যেতেও বাধা দেয়। অবশেষে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

​হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও মেডিকেল অফিসার ডা. রায়হানুল আলম জানান, শিশুটিকে বর্তমানে গাইনি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
​এ বিষয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগী শিশুর খোঁজখবর নিয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/মহু
  বিষয়:   শিশু  ধর্ষণ  জয়পুরহাট  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: